1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//বিশ্বকাপের আগে ঘরের মাঠে লা বোম্বোনেরায় গোল উৎসব করেছে আর্জেন্টিনা। মার্চের দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে নামলেও এই ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।

গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামার পর এদিন শুরু থেকেই খেলেছেন ইন্টার মায়ামি তারকা। ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যাতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে গোল করিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম গোল এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে নিজে শট না নিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে বলটি ছেড়ে দেন মেসি। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দির জন্য এটি ছিল দেশের মাটিতে তার শেষ ম্যাচ।

৬৮তম মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তার পর শেষ দিকে যোগ হওয়া সময়ে ৯০+৪ মিনিটে ভ্যালেন্তিন বারকোর আরেকটি গোল আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন