1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

আরও পরিসর বাড়াচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে “সবার আগে বাংলাদেশ” নীতি সুনির্দিষ্ট ও ফলপ্রসূ করার জন্য কূটনৈতিক পরিসরকে আরও কার্যকর এবং গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু, পরিবেশ, আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ করবে। এ সংক্রান্ত সিদ্ধান্তে নতুন উইং সংযোজন এবং পুনর্বিন্যাসও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ করবে। পাশাপাশি, বৈশ্বিক অঙ্গণে দেশের স্বার্থ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন