1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

এদিকে, অনিয়ম বা অসদাচরণের অভিযোগ পেলে জেলা পরিষদ প্রশাসকদের প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরকার কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। দুর্নীতিবাজ ও মাফিয়া সিন্ডিকেট মুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রশাসনের প্রতিটি কার্যক্রমে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট করা এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে জেলা পরিষদ প্রশাসকদের তাগিদ দেন।

এর আগে, গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২টি জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন