1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//চলতি এপ্রিলেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কথা জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার কথা বলেন তিনি।

তিনি বলেন, কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ঠিক কত তারিখে প্রধানমন্ত্রী দুই জেলা সফর করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান মন্ত্রী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন