1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//উত্তর চীনের শানসি প্রদেশের শুয়োইয়াং শহরে একটি ছোট বায়োটেক কোম্পানিতে শনিবার সকালে বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দুর্ঘটনার স্থান থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে।

সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালবেলায় ঘটে। জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধি গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তাদের কোনও ওয়েবসাইট নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন