1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের কয়েকটি বিষয় স্পষ্ট করেছে ইসি

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের কয়েকটি বিষয় স্পষ্ট করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে স্পষ্টীকরণ-সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘হলফনামার ক্রম ৬ ও ৭-এ উল্লিখিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১২-এর (৩খ), (চ)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধায়— তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে। উল্লিখিত হলফনামার ক্রম ১০-এ আয়কর সংক্রান্ত তথ্য: (ক) সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে দেওয়া ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন