1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ইতালিতে দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৯

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//ইতালির প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেরোরিজম ইউনিট যৌথভাবে কাজ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর ইতালির জেনোয়া শহরের প্রসিকিউটর দফতরের এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের অর্থ জোগানের অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরদের দাবি, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগ্রহ করা প্রায় ৭ মিলিয়ন ইউরো (প্রায় ৮.২৪ মিলিয়ন ডলার) হামাস-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অভিযানে ৮ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করেছে পুলিশ।

সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয় এবং পরে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্ত বিস্তৃত করা হয়। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করে ইইউর বিচারিক সংস্থা ইউরোজাস্ট।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অভিযানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান, যার মাধ্যমে তথাকথিত দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়নের বিষয়টি উন্মোচিত হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে মেলোনির সমর্থন দেওয়ার পর ইতালিতে একাধিক বড় আকারের বিক্ষোভ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের অভিযানে সেখানে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন