1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে পৌঁছালো ইউক্রেনের ভোজ্যতেল

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//রোহিঙ্গাদের জন্য রান্নার কাজে ব্যবহৃত ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল কক্সবাজারে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) এ তেল পৌঁছায়। তেলগুলো আগামী তিন মাসের জন্য ১০ লাখ রোহিঙ্গার রান্নার চাহিদা মেটাতে সক্ষম বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।

খাদ্য নিরাপত্তার জন্য ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ মানবিক প্রোগ্রামের আওতায় এই সহায়তা দিয়েছে সুইডেন। মানবিক এই প্রকল্পটিতে ৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে সুইডিশ সরকার। যুদ্ধকালীন ইউক্রেনীয় কৃষক এবং তাদের অর্থনীতিকে সমর্থন করার সময় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদার করার একটি অংশ এটি।

এই প্রোগ্রাম ২০২২ সালে বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে শস্য সরবরাহের জন্য চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য ক্ষুধা এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা, বিশেষ আফ্রিকার দেশগুলোতে খাদ্য রফতানিতে ভর্তুকি এবং কৃষি স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী অংশীদারত্ব তৈরি করা।

এই ভোজ্যতেল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন