1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননে ইসরায়েলের শক্তিশালী বিমান হামলা

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক///ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সীমান্তাঞ্চলে প্রায় প্রতিদিন দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ লেবাননের দুটি গ্রামে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের দেইর কিফা ও শেহুর গ্রামের নির্দিষ্ট কিছু ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন হামলার আগে এই সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ হামলায় কোনও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন