1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

আনসারের জন্য কেনা হচ্ছে ১২ বোর শটগান

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০ পিস ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে ১৪৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ২০ হাজার ৮৯৩ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০ পিস ১২ বোর শটগান কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকা। ব্যাংক ঋণ নিয়ে এই শটগান কেনা হতে পারে।

জানা গেছে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০ পিস ১২ বোর শটগান সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের বে গ্যালাতালের কাছ থেকে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকায় ১৭ হাজার ৫০ পিস ১২ বোর শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন