1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার সংবাদ দেখেছেন

বাংল রিপোর্ট//ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হোসেন বানু (৬০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হোসেন বানুর গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায়।

ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডাক্তার এমদাদ উল্লাহ খান জানান, হোসেন বানু গত ২৭ অক্টোবর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি নানা রোগে ভুগছিলেন তিনি।

তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫৯, নারী ২১ জন ও শিশু রয়েছে ৪ জন।

এ পর্যন্ত চলতি বছরে ১১ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন