1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

প্রতি আউন্স স্বর্ণের দাম ৪১০০ ডলার ছাড়ালো

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের আসন্ন সুদহার কমানোর প্রত্যাশায় সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তর ছাড়িয়েছে। একই দিনে রুপার দামও সর্বকালের উচ্চতা স্পর্শ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টা ৫০ মিনিটে (১৪৫০ জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৪ হাজার ৯৯ দশমিক ৫৫ ডলার। কিছু সময়ের জন্য মূল্য ৪ হাজার ১০৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার বাজারে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১২০ দশমিক ১০ ডলার প্রতি আউন্সে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। গত সপ্তাহে প্রথমবারের মতো এটি ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করে। ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ফেডের সুদ কমানোর সম্ভাবনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা দাম বৃদ্ধির প্রধান কারণ বলে বিশ্লেষকেরা মনে করছেন।

সিপিএম গ্রুপের ম্যানেজিং পার্টনার জেফরি ক্রিশ্চিয়ান বলেন, বিশ্ব যখন অর্থনৈতিক বা রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে, তখন বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝোঁকে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেন। এতে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে অস্থায়ী বাণিজ্যবিরতির ইতি ঘটায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বাজারে এখন অক্টোবর মাসে ২৫ বেসিস পয়েন্ট এবং ডিসেম্বরে আরও একটি সমপরিমাণ সুদহার কমানোর সম্ভাবনা যথাক্রমে ৯৭ ও ১০০ শতাংশ বলে মূল্যায়ন করা হচ্ছে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের মতো সম্পদের মূল্য বাড়ে। কারণ এটি তখন তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

ব্যাংক অব আমেরিকা ও সোসিয়েতে জেনারেল ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগামী বছরের জন্য গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ ডলারের পূর্বাভাস দিয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ৫১ দশমিক ৯৫ ডলার। যা সেশন চলাকালে ৫২ দশমিক ০৭ ডলারের রেকর্ড স্পর্শ করে। বাজারে সীমিত সরবরাহ ও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদা রুপার দাম বাড়িয়েছে।

অন্যদিকে প্লাটিনামের দাম বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ, প্রতি আউন্সে ১ হাজার ৬৬০ দশমিক ৫৭ ডলার। পালাডিয়ামের দামও ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮২ ডলার প্রতি আউন্সে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন