1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু করেছিল এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

মঙ্গলবার সকালে কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। আর বিকালে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনি সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর দ্বিতীয় পর্বে গতকাল (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে ইসি।

উল্লেখ্য, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন