1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

এশিয়া কাপ ব্যর্থতায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব পার হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালের পথে এগোতে পারেনি লিটন দাসের দল। সুপার ফোরে লিটনের দল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল। ভারত ও পাকিস্তানের কাছে পরাজয়ে শেষ হয়ে যায় তাদের এশিয়া কাপ মিশন। লিটন নিজে অবশ্য শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার একদিন পর বাংলাদেশ অধিনায়ক প্রত্যাশা পূরণ না হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। লিখেছেন, ‘আমরা দল হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনাল ও শিরোপা জয়, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে ক্ষমাপ্রার্থী।’

নিজের চোট-সংক্রান্ত হতাশার কথাও শেয়ার করেছেন লিটন, ‘ব্যক্তিগতভাবে শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা ভীষণ কষ্ট দিয়েছে। একই কারণে সামনে আফগানিস্তান সিরিজেও থাকতে পারবো না। সর্বোচ্চ চেষ্টা করেও সেরে উঠতে পারিনি—এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।’

শেষ দিকে লিটন ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও লিখেছেন, ‘টুর্নামেন্টজুড়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই সৌভাগ্যবান, বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারবো।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন