বাংলা রিপোর্ট //এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৮ সদস্যদের প্রাথমিক দলে একমাত্র নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জায়ান। বয়সভিত্তিকের পর এবার সিনিয়র দলেও ডাক পেয়েছেন এই ডিফেন্ডার। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকায় ক্যাম্প শুরু হচ্ছে। হামজা চৌধুরী ,শমিত সোম ও ফাহমিদুল ইসলাম ক্যাম্প শুরুর কয়েক দিন পর দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের প্রাথমিক দল:
মিতুল মারমা,ইব্রাহীম, আল আমিন, কাজেম শাহ, মোরসালিন, সুজন হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া,শাকিল আহাদ তপু, সুমন রেজা,জামাল ভূঁইয়া, আব্দুল্লাহ ওমর সজীব,আরমান ফয়সাল আকাশ, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ,সাদ উদ্দিন,তারিক কাজী,তাজ উদ্দিন,হৃদয়,সোহেল রানা, মো. সোহেল রানা,শাহরিয়ার ইমন,ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ।