1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় দুপুরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকারপ্রধান।

পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন।’

শফিকুল আলম বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন। তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকেন।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন