1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মনু গ্রেফতার

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ভাটারা থানাধীন ৩০০ এক্সপ্রেসওয়ের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি (কয়েদি নং ৫৫৩১/এ) মনু। সে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে পালিয়ে যায়।

ঘটনার পর পলাতক আসামি মনুসহ অন্যান্যদের বিরুদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তীতে আসামিকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন