1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নেপালের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি মতপার্থক্য নিরসনে সবপক্ষ শান্তিপূর্ণ সংলাপে অংশ নেবে, আশা ঢাকার

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বাংলাদেশ সরকার নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য বাংলাদেশ গভীর শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।’

বাংলাদেশ আশা করে, ‘সবপক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনও মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।’

‘নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ শান্তি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নেপালের দৃঢ়চিত্ত জনগণের সক্ষমতার প্রতি আস্থাশীল।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন