1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কাতারে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেস্বর) দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহায় ইসরায়েলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইলে mission.doha@mofa.gov.bd -তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন