1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সাবেক সচিব শফিকুলসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে রয়েছেন সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন