1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সাদাপাথর কাণ্ডে এবার মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট //সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনও অবহেলা আছে কিনা তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। সাদাপাথর লুটের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে সুপারিশসহ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিবকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের অতিরিক্ত কমিশনারকে (রাজস্ব)।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন