1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে। এবার মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করেছে সরকার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ শেষ হয়েছে শুক্রবার (১৫ আগস্ট)। সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন