1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি পদ থাকবে না: ইসি সানাউল্লাহ

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭০ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে। এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল (এমপি পদের মেয়াদ) পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে।

তিনি আরও বলেন, যে অফিসের জন্য অর্থাৎ যে ডিউরেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি এমপি নির্বাচিত হলেন এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন। এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনও ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়; তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল (প্রার্থিতা বাতিল) করা হবে। নির্বাচিত এমপি-ও আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন