1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জুলাই আন্দোলন: ১৯ মামলার চার্জশিট

সাংবাদিক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মামলার মধ্যে ১৯টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি।

বুধবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার্জশিটকৃত ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর, একটি ফেনী, একটি চাঁদপুর, একটি কুমিল্লা, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।

অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনার একটি ও জামালপুর জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

রুজুকৃত অন্যান্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন