1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সমুদ্রে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৭২ বার সংবাদ দেখেছেন
লাশ উদ্ধারের পর স্থানীয়রা ভিড় করেন

ডেস্ক রিপোর্ট //কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে তার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে গতকাল মঙ্গলবার গোসল করার সময় হিমছড়ি সমুদ্র সৈকত থেকে তিন বন্ধু ভেসে যায়। এর মধ্যে সাদমান রহমান সাবাবের (২১) লাশ উদ্ধার করলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিল। একদিন পর বুধবার সকালে আসিফের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হলো। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন