1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক বৈঠক শুরু আজ

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর ইউএসটিআর ৯-১১ জুলাই মেয়াদে পারস্পরিক শুল্ক চুক্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। সোমবার (৭ জুলাই) ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক আরোপ সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি জারির পর আলোচনা পুনরায় শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে সশরীরে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে ইতোমধ্যে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে, ২৭ জুন প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে দ্রুত চুক্তি সম্পাদন করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন