1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে: প্রেস সচিব

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৫ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৮ জুলাই দিনটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হবে।

সোমবার (৩০ জুন) রাতে প্রেস সচিবের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে একথা উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার আগামীকাল জুলাই উদযাপনের জন্য তার ক্যালেন্ডার ঘোষণা করতে চলেছে। আপাতত আমরা আপনাদের এটুকু বলতে পারি যে, অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। আগামীকাল অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশনার দিকে চোখ রাখুন।

ফেসবুক পোস্টে তিনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের (পুসাব) একটি পোস্টার শেয়ার করে বলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন