1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

গুম কমিশনের মেয়াদ আবার বাড়লো

সাংবাদিক
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪১ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যকাল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, গত ১৭ মার্চ এই কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর ধারা ৩ অনুযায়ী ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ এস.আর.ও. নম্বর-২৬৭-আইন/২০২৫-এর মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই আদেশ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গুম তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও কমিশনের অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন।

কমিশনটি দেশে গুম সংক্রান্ত অভিযোগ ও ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন